জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও শিশুপুত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রাম থেকে আজ বুধবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- ওই গ্রামের কাঠ ব্যবসায়ী হারুন অর রশীদের স্ত্রী মোসলেমা আক্তার শিখা (৩২) ও তাদের ৫ বছর বয়সী ছেলে। 

পুলিশ জানিয়েছে, মোসলেমা ও তার ছেলের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হারুনকে আটক করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।