বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মাটির অধিকার পুনরায় এ দেশের মানুষের কাছে ফিরে এসেছে, নিয়ম-শৃঙ্খলা ও ন্যায়-নীতির ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। শুক্রবার (৯ আগস্ট) বিকালে পলাশের ঘোড়াশাল ময়েজ উদ্দিন সেতুর টোলপ্লাজা এলাকায় ছাত্র-জনতার শান্তি মিছিলের সময় তিনি এ কথা বলেন।
নরসিংদী-২ (পলাশ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক এ মন্ত্রী বলেন, আমরা শান্তি চাই, মুক্তি চাই। এবারের মুক্তি ছাত্র-জনতার হাত ধরে হয়েছে। নতুন প্রজন্মের কাছে ঠাণ্ডা মাথায় এগিয়ে চলার অনুরোধ করছি। অবিলম্বে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সে নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে।
শান্তি মিছিলটি ময়েজ উদ্দিন সেতুর টোলপ্লাজা এলাকা থেকে শুরু হয়ে
ঘোড়াশাল পৌর শহর ঘুরে পলাশ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, সাধারণ সস্পাদক
সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন মিল্টন, জেলা বিএনপি নেতা বাবুল সরকার, আকবর
হোসেন, শাহজাহান মল্লিক, ঘোড়াশাল পৌর বিএনপির সহ-সভাপতি আলম মোল্লা, উপজেলা যুবদলের
সভাপতি নেসার খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেয়।










