লাইসেন্স না থাকায় সাতক্ষীরায় তিনটি ক্লিনিক সিলগালা করা হয়েছে। একই সঙ্গে দুটি ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার, সানজানা ক্লিনিক এবং আস্থা ক্লিনিকের লাইসেন্স না থাকায় সিলগালা করা হয়। এছাড়া মেডিনোভা এবং সানজানা ক্লিনিককে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।