ভর্তুকি মূল্যে ঝিনাইদহে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শহরের হামদহ এলাকার পুলিশ লাইনসের সামনে গতকাল এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। সে সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, টিসিবির সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, এবারো জেলার ছয় উপজেলায় ৪৩ ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৪৭০ টাকায় দুই কেজি মসুরের ডাল ও দুই লিটার সয়াবিন তেল ও পাঁচ কেজি চাল মিলবে।
ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু
ভর্তুকি মূল্যে ঝিনাইদহে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
ভর্তুকি মূল্যে ঝিনাইদহে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।










