নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টায় সদর উপজেলার ইসদাইর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী ট্রেনে কাটা পড়েন তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক ভারসাম্যহীন। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমান।