এইচএসসি পরীক্ষায় স্মার্টফোন ব্যবহার ও নকল করায় নেত্রকোনার বারহাট্টায় একই কলেজের ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ বছর তারা আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবে না। একই সঙ্গে কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ছয় পরিদর্শককে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু থেকেই মোবাইল ফোন দেখে পরীক্ষা দিচ্ছিল ওইসব পরীক্ষার্থী। তারা সবাই বারহাট্টা সরকারি কলেজের শিক্ষার্থী।