৫ আগস্ট ২০২৪–এর ঘটনা নিয়ে রাষ্ট্রপতি ‘অনেক কিছু চেপে গেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে পতিত ও পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে রাষ্ট্রপতি আগে যা বলেছেন, এখন তার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না বলে মনে করেন ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ৫ আগস্ট পতিত প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি সেদিন উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরে জাতির উদ্দেশে যা জানিয়েছিলেন, বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। তিনি উল্লেখ করেন 'রাষ্ট্রপতি এখন যা বলছেন, সেদিন তার কিছুই তিনি বলেননি।

জামায়াত আমির প্রশ্ন তোলেন, 'কোটি-কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন, তার হিসাব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?'

তিনি আরো বলেন, 'জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।'