মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে। দুপুর একটার দিকে উপজেলার ভাটেরা এলাকার হোসেনপুর রেলক্রসিংয়ে এ দুঘর্টনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটেরা হোসেনপুর মোরা বাসস্ট্যান্ডের কাছে রেলক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী মাইক্রোবাসকে ধাক্কা দেয় চলন্ত ট্রেন। এতে শিশুসহ ৩ জনের মৃত্যু হয়। এছাড়া আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (্ওসি) বিনয় ভূষণ রায়, তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।










