মোবাশ্বিরা ফারজানা মিথিলার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
মিথিলা কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে কাউন্সিলর হিসেবে নিযুক্ত ছিলেন। শনিবার
(১৭ আগস্ট) উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ফারজানা মিথিলা এর আগে একাত্তর টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স
বিভাগের প্রধান ছিলেন। ২০২৩ সালের ৮ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে
তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের পরিচালক ও কাউন্সেলর হিসেবে দুই
বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছিল।










