ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী। নিহত রিয়াজ ফকির (২৪) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালীর নুরু ফকিরের ছেলে। রোববার রাত ২টার দিকে ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর এলাকায় তাকে গণপিটুনি দেয় এলাকাবাসী। গতকাল সকালে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে আনা হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা টি এম মেহেদী হাসান সানি বলেন, ‘‌ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।’