পাবনার আটঘরিয়ায় সমিতি থেকে নেয়া ঋণের টাকা পরিশোধ করতে না পেরে সীমা (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। উপজেলার মাঝপাড়া ইউনিয়নের কালামনগর গ্রামে থেকে গত বুধবার বিকালে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত সীমা পারখিদিরপুর গ্রামের রাশেদুল ইসলামের স্ত্রী। তার দুই সন্তান রয়েছে। আটঘরিয়া থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।










