নরসিংদীতে স্ত্রী হত্যার দায়ে রাসেল মিয়া (২১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল অতিরিক্ত জেলা দায়রা জজ (প্রথম আদালত) শামীমা পারভিন এ রায় ঘোষণা করেন। ২০১৯ সালের ১ জুলাই রাসেল মিয়া গলায় গামছা পেঁচিয়ে তার স্ত্রী মরিয়ম আক্তারকে হত্যা করেন। এ ঘটনায় মরিয়মের বাবা রায়পুরা থানায় একটি হত্যা মামলা করেন।