কুড়িগ্রামের চিলমারীতে পাঁচ দিনব্যাপী পণ্ডিত বইমেলা শুরু হয়েছে। গতকাল দুপুরে  উপজেলার থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ বইমেলার উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান রোকুনুজ্জামান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সফি খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতি শিউলী, সাংবাদিক নজরুল ইসলাম সাবু প্রমুখ।