বরিশালের কীর্তনখোলা নদীতে ইলিশ শিকারের অপরাধে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলায় তাদের কারাদণ্ড দেয়া হয়। গত শুক্রবার রাত ১২টায় বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত জেলেরা হলেন—আরাফাত মজুমদার (২৬), রুবেল মৃধা (৩০) ও আজিজুল মৃধা (২৭)।