জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচির মধ্যে রয়েছে, সফল মৎস্যচাষী, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা, নির্বাচিত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত ও প্রামাণ্যচিত্র প্রদর্শন ইত্যাদি।