লকডাউন উপেক্ষা করে টাঙ্গাইল থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।
এতে নভেল করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে।
কয়েক দিন ধরে জেলার করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গতকাল থেকে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় কঠোর লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।
কিন্তু কঠোর লকডাউন উপেক্ষা করে নতুন বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।
লকডাউনের প্রথম দিন গতকাল সকাল থেকেই টাঙ্গাইল পৌর শহরের নতুন বাস টার্মিনাল থেকে ঢাকা, ময়মনসিংহসহ বিভিন্ন গন্তব্যের দূরপাল্লার বাস ছেড়ে যায়।
জেলা বাস-মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস বলেন, জেলা প্রশাসকের অনুমতিতে রাবনা বাইপাস হয়ে বাস চলাচল করছে।
কোনো বাস শহরে প্রবেশ করছে না।










