বিশ্ব নদী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে গতকাল শোভাযাত্রা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছোট যমুনা নদীর পাড়ে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা সভাপতি নূর-ই-আলম হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম হাক্কানী, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব নন্দলাল পার্শী। উপস্থিত ছিলেন অধ্যাপক ম. নুরুন্নবী, পরিবেশ কর্মী লুত্ফুল্লাহিল কবির আরমান, সাংবাদিক মোস্তাকিম ফাররোখ ও মাশরেকুল আলম।