করোনা মহামারীতে ঝিমিয়ে পড়া শিক্ষার্থীদের উজ্জীবিত করতে ঢাকার দোহার উপজেলা ছাত্রলীগ কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছে।
গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘কবিতায় বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টের শোকগাথা’
শিরোনামে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উদয় হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।










