স্বাস্থ্যসম্মত খাদ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে নিরাপদ সবজি মেলা। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গতকাল দুপুরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিসির উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ অন্যরা। মেলায় মধুখালী উপজেলার বিষমুক্ত সবজি গ্রামের কৃষকরা বিভিন্ন স্টলে তাদের উৎপাদিত সবজি প্রদর্শন ও বিক্রি করেন।