ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ৪৪০টি গুলিসহ দুটি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের একটি আম গাছের নিচ থেকে দুটি এয়ারগান ও ৪৪০টি গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।