কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর নৌঘাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন চরের বাসিন্দারা। গতকাল বিকালে সদর উপজেলার যাত্রাপুর নৌঘাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, চরের মানুষ যাত্রাপুর হাটে শনিবার ও মঙ্গলবার ছাড়াও বিভিন্ন প্রয়োজনে আসেন। তাদের কাছ থেকে ঘাটের নির্ধারিত খাজনার চেয়েও অতিরিক্ত আদায় করছেন ইজারাদার। এছাড়া চরাঞ্চলের কৃষিপণ্য হাটে বিক্রি করতে এলে খাজনা হিসেবে অতিরিক্ত টাকা গুনতে হয়। এতে চরাঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।