সরকারি নির্দেশ অনুযায়ী, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারো ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় জাটকা ও ইলিশ ধরা, বিক্রি, পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণও আইনত নিষিদ্ধ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় এবং পদ্মা নদীতে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
জাটকা বিক্রি
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর শহরের পাড়া-মহল্লায় প্রকাশ্যেই বিক্রি হচ্ছে জাটকা।
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর শহরের পাড়া-মহল্লায় প্রকাশ্যেই বিক্রি হচ্ছে জাটকা।










