আগামী ৩ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়, যা আজ সাধারণ ভর্তি কমিটির সভায় চূড়ান্ত হবে। এ বছর ভর্তির আবেদনের জিপিএ কমানোর সিদ্ধান্তও নেয়া হয়েছে বলে সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের একাধিক ডিন নিশ্চিত করেছেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ জুন, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ জুন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ জুন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ জুন এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৭ জুন অনুষ্ঠিত হবে।
এবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ভর্তির আবেদন ফি জমা নেয়া শুরু হবে ২০ এপ্রিল থেকে এবং শেষ হবে ১০ মে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির প্রাক-নির্বাচনী ও চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ৪ জুন বুয়েটের প্রাক-নির্বাচনী (প্রিলিমিনারি) এবং ১৮ জুন চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষার এ তারিখ চূড়ান্ত করা হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির প্রাক-নির্বাচনী ও চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ৪ জুন বুয়েটের প্রাক-নির্বাচনী (প্রিলিমিনারি) এবং ১৮ জুন চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষার এ তারিখ চূড়ান্ত করা হয়।










