তেল
মেখে কলা গাছে
ওঠার চেষ্টা করছে
কয়েকজন কিশোর।
কেউবা আবার দৌড়াচ্ছে
চটের বস্তা পরে। মধ্যবয়স্ক
তিন ব্যক্তি হাঁটছেন
মাথায় পানিভর্তি কলস
নিয়ে। গতকাল
এমন সব ইভেন্ট
নিয়ে ব্যতিক্রমী ক্রীড়া
প্রতিযোগিতার
আসর বসেছিল মেহেরপুরের
গাংনী উপজেলার চেংগাড়া
সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাঠে। দিনব্যাপী
এ প্রতিযোগিতা
দেখতে ভিড় করেছিল
হাজারো কৌতূহলী মানুষ।
আয়োজকরা
জানালেন, হারিয়ে যাওয়া
গ্রাম্য খেলাধুলাকে নতুন
করে পরিচিত করতে
পঞ্চমবারের
মতো এ প্রতিযোগিতার
আয়োজন করা হয়। স্থানীয়রা
ভালোই সাড়া দিয়েছেন। স্বাচ্ছন্দ্যে
অংশগ্রহণের
পাশাপাশি হাততালি, হইহুল্লোড়ে
উৎসাহ দিয়েছেন প্রতিযোগীদের।
আয়োজকদের
একজন স্থানীয় ফতাইপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মকবুল
হোসেন বলেন, আগে
খেলার মাধ্যমে একটি
গ্রামের মানুষের সঙ্গে
আরেক গ্রামের মানুষের
মধ্যে সম্পর্কের সেতুবন্ধ
তৈরি হতো।
এসব খেলার কারণে
মানুষ মাদক, মারামারি,
হানাহানি থেকে দূরে
থাকত। গ্রামীণ
খেলা যদি পরিচিতি
পায় সমাজে আবার
শান্তি ফিরে আসবে। তাই
আমরা এসব খেলাকে
ফিরিয়ে আনতে এ
প্রতিযোগিতার
আয়োজন করেছি।
তিনি বলেন, প্রথম বা দ্বিতীয় নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণই বড়। এ ব্যাপারে আমরা ভালো সাড়া পেয়েছি। আশা করি, ভবিষ্যতেও এ প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে। কলসভর্তি পানি মাথায় নিয়ে দৌড় ইভেন্টে অংশ নেয়া চেংগাড়া গ্রামের ৫০ বছরের আশাদুল ইসলাম বলেন, কিশোর বয়সে আমি প্রতিদিনই বিভিন্ন খেলায় অংশ নিয়েছি। তখন সব গ্রামেই বিভিন্ন গ্রামীণ খেলার প্রতিযোগিতা চলত। সেসব খেলায় অংশ নিয়ে বিভিন্ন পুরস্কারও অর্জন করেছি। এখন আবার অংশ নিয়ে মনে হচ্ছে, অতীতে ফিরে গেছি।










