ফেনী-১ আসনে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মুন্সি রফিকুল আলম মজনু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় বিএনপি। এ আসন থেকে নির্বাচিত হলে সুন্দর সমাজ উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এ আহ্বায়ক। ফেনীর পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল বিকালে নির্বাচনী জনসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। রফিকুল আলম বলেন, ‘খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি এ এলাকায়। নির্বাচিত হলে খালেদা জিয়ার অঙ্গীকার বাস্তবায়ন করব।’