বান্দরবানের বনাঞ্চলে প্রতিবেশ পুনরুদ্ধারে ফলদ চারা বিতরণ করা হয়েছে। গতকাল বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউল ইসলাম মজুমদার, আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রকিবুল হাসান মুকুল, বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোরশেদ প্রমুখ।