দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলম বলেছেন, ‘আমাদের পত্রপত্রিকা, টেলিভিশনের মালিকানা, টিকে থাকার ব্যাপার রয়েছে। আলোকচিত্রীরা যখন যান, তারা প্রধানমন্ত্রী, নায়ক-নায়িকা ও সংবাদ সম্মেলনের ছবি তোলেন। মাঝে মাঝে অন্যান্য ছবিও আসে। সেগুলো ছাড়া সাধারণ মানুষের ছবি খুব বেশি পত্রিকায় আসে না।’
রাজধানীর দৃক গ্যালারিতে গতকাল এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট ২০২৪-এর পুরস্কার বিতরণ ও প্রদর্শনী উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। তিনি বলেন, ‘জাতীয় টেলিভিশন আছে, সেগুলো আপনার-আমার ট্যাক্সের টাকায় চলে, সেগুলোয় দলীয় প্রদর্শনী ছাড়া কিছু হয় না। এ প্রদর্শনীতে যেসব কাজ হয়, সেসব পত্রপত্রিকায়, টেলিভিশনে দেখবেন না।৷আলোকচিত্রীরা নিজ দায়বোধ ও গণমুখী অবস্থান থেকে এসব কাজ করেন।’
অনুষ্ঠানে জনমুখী সাংবাদিকতা, রাজনীতি, শিল্প-সংস্কৃতি ও ক্রীড়া, এ তিন মানদণ্ডে পুরস্কার দেয়া হয়। দেশের ১৫৬ জন আলোকচিত্রী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।










