কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

এর আগে ফায়ার ফাইটার মো. সুজন জানান, দুপুর ১টা ১১ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। ১টা ১৬ মিনিটে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যে আরো চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দিতে রওনা হয়। তবে রাস্তায় যানজটের কারণে তাদের পৌঁছাতে কিছুটা সময় লাগে।

তিনি জানান, ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।