স্ত্রী নুসরাত ইমরোজ তিশাকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ভোট প্রদান শেষে আবরার ফাহাদের জন্মদিনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে একটি বিশেষ দিনে নতুন ইতিহাস রচিত হচ্ছে। আজ আবরার ফাহাদের জন্মদিন। আর বাংলাদেশ আজ আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে কেন্দ্রগুলোতে ব্যাপক ভোটারের উপস্থিতির অভিজ্ঞতা অর্জন করছে। আজ আবরার ফাহাদের জন্মদিন, নির্মল এক কাকতালীয় ঘটনা, মনে হচ্ছে যেন স্বর্গেই এ চিত্রনাট্য লেখা হয়েছিল।’

WhatsApp Image 2026-02-12 at 3.28.38 PM (1)

তিনি আরো বলেন, ‘এ নির্বাচন কেবল একটি দলকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়ার জন্য নয়। আরো বহু বিষয়ের পাশাপাশি, দিনটি এমন এক দিন হিসেবে বিবেচিত হবে, যেদিন বাংলাদেশের মানুষ আনুষ্ঠানিকভাবে তাদের দেশের মালিকানা নিজেদের হাতে ফিরিয়ে নিয়েছে।’