রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে বালি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা আড়াইটার দিকে সদর উপজেলার মানিকছড়িমুখ এলাকায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা। এ সময় বালি উত্তোলন ও মজুদের দায়ে ফাহিম উদ্দিন (২৫) নামে একজনকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় মগবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।