পটুয়াখালীতে তিন দিনব্যাপী সুবর্ণজয়ন্তী শুটিং প্রতিযোগিতা গতকাল শুরু হয়েছে। জেলা রাইফেল ক্লাবের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. শাহজাহান মিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক আবদুস ছালাম খান।