চাঁদপুর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. রবিউল হাসান। জেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে গতকাল কেন্দ্রটি পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ নিয়ন্ত্রণ, সিসিটিভি মনিটরিং ও নিরাপত্তা ডিউটি পর্যালোচনা করেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।