বাগেরহাট সদর উপজেলার উদ্দীপন বদর-সামছু বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের মধ্যে কদবেল, সুপারি, কুলসহ ১ হাজার ৮০০ চারা বিতরণ করা হয়েছে। গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা সামছউদ্দীন-নাহার ট্রাস্ট ও বন্ধুসভার উদ্যোগে এ চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তারা বলেন, শিক্ষার্থীরাই ভবিষ্যৎ প্রজন্ম এবং পরিবেশ রক্ষার প্রহরী। গাছের চারা রোপণের মাধ্যমে তারা পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ হবে।