লালমনিরহাটের কালীগঞ্জ পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। মৃত দুই কিশোর হলো কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি এলাকার মিঠু রহমানের ছেলে সিয়াম (১৪) ও একই এলাকার মজিবর রহমানের ছেলে মাহিম বাবু (১৩)।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, গতকাল দুপুরে সুন্দ্রাহবি এলাকার একটি পুকুরে গোসল করতে নামে চার কিশোর। এক পর্যায়ে দুই কিশোর পানিতে তলিয়ে যায়। অন্য দুই কিশোরের চিত্কার শুনে স্থানীয় লোকজন পুকুরে নেমে তাদের উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু উদ্ধার করতে না পেরে কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা পুকুর থেকে দুই কিশোরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে কর্তব্যরক চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।