কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়, দাখিল ও ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে আব্দুর রহমান মাস্টার ফাউন্ডেশন। গতকাল সকালে উপজেলার সুয়াগঞ্জ টিআই উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষাবৃত্তি প্রদান করেন পুলিশ সুপার আব্দুল মান্নান। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহমান মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এন্ট্রাস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান রিপন।