সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছেন বন বিভাগের সদস্যরা। শনিবার দিবাগত রাতে সুন্দরবনের কাঠেশ্বর টহল ফাঁড়ির আওতাধীন হাজির ভারানি নামক স্থান থেকে এ মাংস জব্দ করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন বুড়িগোয়ালিনী সহকারী রেঞ্জ কর্মকর্তা নূর আলমের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা সুন্দরবনের হাজির ভারানি নামক স্থানে শনিবার রাতে অভিযান চালান। টের পেয়ে সংঘবদ্ধ চোরা শিকারিরা সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়। তবে বন বিভাগের সদস্যরা চোরা শিকারিদের ব্যবহৃত নৌকায় তল্লাশি চালিয়ে ৪০ কেজি হরিণের মাংসসহ বিভিন্ন মালামাল জব্দ করেন।
হরিণের মাংস জব্দ
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছেন বন বিভাগের সদস্যরা।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছেন বন বিভাগের সদস্যরা।










