নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ডাকাতিসহ ২২ মামলার আসামি আব্দুল হালিম ওরফে আলিমকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল রÅvব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন এ তথ্য জানান। রÅvব জানায়, আব্দুল হালিম বাদল বাহিনীর প্রধান। বৃহস্পতিবার রাতে তাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতিসহ, অস্ত্র, হত্যাচেষ্টা, নারী ও শিশু নির্যাতন, মানব পাচার ও মাদকসহ বিভিন্ন থানায় মোট ২২টি মামলা রয়েছে।