ঢাকার মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে গতকাল এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, চার্লস জে হার্ডারের সফরের উদ্দেশ্য শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা এগিয়ে নেয়া।
সফরকালে হার্ডার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশের আগামী প্রজন্মকে সহায়তায় কীভাবে অংশীদারত্ব আরো বিস্তৃত করা যায়, সে বিষয় আলোচনায় স্থান পাবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের অধীনে ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ কার্যালয়টির প্রধান কাজ হলো বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের স্বার্থ রক্ষা, কল্যাণ এবং সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।
চার্লস জে হার্ডার শিশুদের অধিকার রক্ষা ও টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে একজন প্রভাবশালী কূটনীতিক।










