জয়পুরহাটে নানা কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রোববার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষে সকাল ৭ টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য এড. সামছুল আলম দুদু, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, জয়পুরহাট পৌরসভা, জয়পুরহাট সুগার মিলস লিঃ, সদর উপজেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জয়পুরহাট প্রেসক্লাব, বিভিন্ন সরকারী দপ্তর, স্থানীয় বে-সরকারী উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশন, জিআরডিএম, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। দিবসের কর্মসূচির মধ্যে আরোও ছিল সকল মসজিদে মিলাদ মাহফিল ও মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

এদিগে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভুঞা পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফু রহমান রকেট, জেলা আওয়ামীলীগ নেতা ও সদর উপজেল পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজুর রহমান, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর উপ-পরিচালক শ.ম মেফতাহুল বারী, আওয়ামীলীগ নেতা এড. মোমেন আহমেদ চৌধুরী, এড. নৃপন্দ্রেনাথ মন্ডল পিপি, গোলাম হক্কানী, লুৎফে আকবর চৌধুরী রাজা, নন্দলাল পার্শী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর দীর্ঘ কর্মময় জীবনের উপর গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

অপরদিকে জেলা আওয়ামীলীগের উদ্যেগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও গরীব ও অসহায় দুস্থদের মাঝে আওয়ামীলীন নেতা কর্মীরা খাদ্য বিতরন করে।