নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাচনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন পরাজিত দুই প্রার্থী। তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ফল ঘোষণায় অনিয়মের অভিযোগ তুলে এ দাবি জানান তারা। ভোট গণনার দাবি জানিয়ে গতকাল বিকালে উপজেলার কাচিকাটা টোলপ্লাজায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে বিক্ষোভ মিছিল করেন তাদের কর্মী-সমর্থকরা।