এভারকেয়ার
হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা
জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। রোববার (২৩
জুন) মেডিকেল বোর্ডের সদস্যরা এ তথ্য জানান।
মেডিকেল
বোর্ডের চিকিৎসকেরা জানান, শনিবার রাতে দেশী-বিদেশী
চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার
বসানোর সিদ্ধান্ত হয়।
এদিকে
খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক
এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার
শারীরিক অবস্থা আগের মতোই আছে। আজ আবার মেডিকেল বোর্ডের বৈঠক হওয়ার কথা রয়েছে।
এরপর বিস্তারিত জানানো যাবে।
এর আগে, গত শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে শারীরিক অবস্থার অবনতি
হলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৭৯ বছর বয়সী খালেদা
জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ
বিভিন্ন জটিলতায় ভুগছেন।










