ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাসে এক লাফে যাত্রী প্রতি ২০ টাকা ভাড়া বাড়িয়ে আদায় করা হচ্ছে ৬৫ টাকা। এ নিয়ে আজ রোববার ক্ষুদ্ধ যাত্রীদের অনেককেই বাস কর্মীদের সঙ্গে বচসা করতে দেখা যায়।

জানা গিয়েছে, এ রুটের দুরত্ব সর্বোচ্চ ২০ কিলোমিটার। বিআরটিএ'র হিসাব বলছে, এ দূরত্বে জনপ্রতি ৮ টাকা করে ভাড়া বৃদ্ধি কথা। কিন্তু ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস মালিকরা ভাড়া বাড়িয়েছে জনপ্রতি ২০ টাকা। আগের ৪৫ টাকার স্থলে এখন আদায় করা হচ্ছে ৬৫ টাকা। 

যাত্রীরা বলছেন, বাস মালিকদের হাতে জিম্মি হয়ে পড়েছেন তারা। অতিরিক্ত ভাড়া আদায় করলেও প্রশাসনের কোন নজদারি নেই বলে অভিযোগ তাদের।  রোববার সকাল থেকে বাস ভাড়া নিয়ে যাত্রী ও পরিবহন স্টাফদের সঙ্গে তর্কবিতক ও বচসা দেখা গিয়েছে। তবে এ ব্যাপারে বাস মালিক সমিতির কেউ কথা বলতে রাজি হয়নি।