ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুরের হাইমচর উপজেলায় ১৩ জেলেকে আটক করা হয়েছে। এ সময় দুটি নৌকা, ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ জব্দ করে উপজেলা টাস্কফোর্স। শনিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চলা অভিযানে মেঘনা নদী থেকে ইলিশ ধরার সময় তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সাল।