জয়পুরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে চলমান উন্নয়ন প্রকল্পে অগ্রগতি ও সমস্যাসংবলিত স্কিম নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল এলজিইডি মিলনায়তনে নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আব্দুর রহিম আকন্দ, সহকারী প্রকৌশলী কেএম আব্দুল আলিম রবিন, সহকারী প্রকৌশলী শরিফুল আলম, উপসহকারী প্রকৌশলী মোকছেদুল আলম, উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান মানিক, ঠিকাদার কালী চরণ আগরওয়ালা প্রমুখ।