আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৬ মার্চ) তার নিজ গ্রাম চাঁপাইনবাবগঞ্জের রানিহাটির ঈদগাহ ময়দানে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, পুলিশ সুপার ছাইদুল হাসানসহ স্থানীয় ব্যক্তি, আত্মীয়-স্বজনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন। এ সময় তার তিন মেয়েসহ অন্যান্য স্বজনরাও উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে ১৯৩১ সালের ২৮ আগস্ট জন্মগ্রহন করেন গোলাম আরিফ টিপু। ৯ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

পরিবার সূত্রে জানা যায়, টিপুর নিজ গ্রামে আরেকটি জানাজা শেষে ঢাকায় শহীদ বুদ্ধিজীবী করবস্থানে দাফন তাকে করা হবে ।