চুয়াডাঙ্গা সীমান্তে স্বর্ণ ও মাদক চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার হায়দার আলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সভায় উপস্থিত ছিলেন দর্শনা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম ও দর্শনা চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেন।
সচেতনতামূলক সভা
চুয়াডাঙ্গা সীমান্তে স্বর্ণ ও মাদক চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা সীমান্তে স্বর্ণ ও মাদক চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।










