রেললাইন উপড়ে ফেলে ও ট্রেনে আগুন দিয়ে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি এবং মানুষ হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। গতকাল বেলা ১১টায় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও যুব ফোরামের ব্যানারে পৌরসভার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রমুখ।