নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন কামরুল হাওলাদার (৩০), আতিক (২৫), সোহাগ (৩২) ও মো. আফ্রিদী (২৪)। তারা সবাই মিথিলা টেক্সটাইলের শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইনস্টিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ শ্রমিকরা শঙ্কামুক্ত। তাদের মধ্যে কামরুল হাওলাদারের শরীরের সাড়ে ৩ শতাংশ, আতিকের ৫ শতাংশ, সোহাগের দেড় শতাংশ ও আফ্রিদীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ইনস্টিউিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা সবাই মিথিলা টেক্সটাইল মিলের শ্রমিক ছিলেন বলে তিনি শুনেছেন।