চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৯২৭ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৫৩২ জন এবং উপজেলা এলাকায় ৩৯৫ জন।চট্টগ্রামে মোট আক্রান্ত ৮২ হাজার ৮৮৬ জন। এসময়ে মৃত্যুবরণ করেছেন ১১ জন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ৯৭৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরের ৫৮৩ এবং উপজেলার বাসিন্দা ৩৯০ জন।

রোববার (১ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, এদিন অ্যান্টিজেন টেস্ট সহ চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ১৯৩টি। ল্যাবভিত্তিক ফলাফলে জানা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭৬, বিআইটিআইডি ল্যাবে ৭৩,  চমেক ল্যাবে ১১৮, এন্টিজেন টেস্টে ৩৩২, আরটিআরএলে ১৪, শেভরন ক্লিনিক্যাল ল্যাবে ৮৪, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৪, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩২, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৪ জন সংক্রমিত হয়েছে। 

এদিকে উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ পাওয়া গেছে হাটহাজারী উপজেলায়, ১০৩ জন। এ ছাড়া রাউজান উপজেলায় ৬৪ জন, পটিয়া উপজেলায় ৪৯ জন, চন্দনাইশ উপজেলায় ৪৫ জন।  

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে করোনা সংক্রমণের হার ২৯ শতাংশের বেশী। শহরের চেয়ে গ্রামের মানুষের মধ্যে করোনার প্রকোপ বেশি দেখা যাচ্ছে। উপজেলাগুলোর সংক্রমনের হার প্রতিদিইন বাড়ছে। তাদের সচেতন না হওয়ায় সেখানে মৃত্যুঝুঁকিও বেশি।