চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত তেল ও ডালবীজ জাতগুলোর পরিচিতি ও চাষাবাদ, ব্রিডার বীজ উৎপাদন ও সংরক্ষণবিষয়ক কৃষক প্রশিক্ষণ গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন (ভার্চুয়ালি) বিনা মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা ফরহাদ হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা জুবায়ের আল ইসলাম ও পরীক্ষণ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।